জীবনতলায় বিজেপি-আইএসএফ-সিপিএম সংঘর্ষ, আহত অন্তত ৪০
জীবনতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.): ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত জীবনতলা। বিজেপি, আইএসএফ এবং সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় খুঁচিতলা
জীবনতলায় বিজেপি-আইএসএফ-সিপিএম সংঘর্ষ, আহত অন্তত ৪০


জীবনতলা, ৫ সেপ্টেম্বর (হি. স.): ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত জীবনতলা। বিজেপি, আইএসএফ এবং সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় খুঁচিতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

শনিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে আইএসএফ ও সিপিএম কর্মীরা একত্রিত হয়ে এলাকায় প্রতিবাদ মিছিল বের করেন। অভিযোগ, মিছিল চলাকালীন বিজেপির তরফে আচমকাই হামলা চালানো হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অভিযোগ-পাল্টা অভিযোগে শুরু হয় সংঘর্ষ। একে অপরের দিকে ইট-পাটকেল ছোড়ার পাশাপাশি মারধরের অভিযোগও উঠেছে। বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মীদের উপরেই প্রথমে হামলা চালানো হয়। ফলে আত্মরক্ষার তাগিদেই তাঁরা প্রতিরোধ করেন বলে দাবি বিজেপির।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বেশ কিছুক্ষণ ধরে চলে উত্তেজনা। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে খবর।

ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি এলাকায়। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

তবে সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ এবং কারা প্রথম হামলা চালিয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande