সামনেই গণেশ পুজো, প্রতিমা তৈরিতে চরম ব্যস্ততা শিলিগুড়ির কুমারটুলিতে
শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বর (হি.স.): আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠবে শহর। গণেশ পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি জুড়ে। আর সেই প্রস্তুতির ব্যস্ততম ছবি ধরা পড়েছে শহরের কুমারটুলিত
গনেশ ঠাকুর প্রস্তুতি


শিলিগুড়ি, ৫ সেপ্টেম্বর (হি.স.): আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই সিদ্ধিদাতা গণেশের আরাধনায় মেতে উঠবে শহর। গণেশ পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে শিলিগুড়ি জুড়ে। আর সেই প্রস্তুতির ব্যস্ততম ছবি ধরা পড়েছে শহরের কুমারটুলিতে।

সকাল থেকে রাত পর্যন্ত একটানা প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা। কেউ মাটির কাঠামো তৈরি করছেন, কেউ নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন গণেশের মুখাবয়ব। আবার কেউ প্রতিমায় রং ও সাজসজ্জার শেষ পরশ দিতে ব্যস্ত। শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে একের পর এক গণেশ প্রতিমা।

ছোট থেকে বড়—বিভিন্ন আকার ও নকশার গণেশ প্রতিমার চাহিদা রয়েছে এবার। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি বাড়ির পুজোর জন্যও ইতিমধ্যেই প্রতিমা নেওয়ার জন্য যোগাযোগ করছেন বহু মানুষ। ফলে পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কুমারটুলির ব্যস্ততা।

মৃৎশিল্পীদের কাছে এই সময়টা যেমন পরিশ্রমের, তেমনই আনন্দের। তাঁদের তৈরি প্রতিমাই কয়েকদিন পর শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পৌঁছে দেবে উৎসবের আবহ। গণেশ পুজোর দিন ঢাক-ঢোলের বাদ্যি এবং ‘গণপতি বাপ্পা মোরিয়া’ ধ্বনিতে মুখরিত হবে শহর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande