
নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া। এই মর্মে জারি করা হয়েছে 'কমলা সতর্কতা'। এছাড়াও আগামী দুই-তিন দিন উত্তর-পূর্বের রাজ্যগুলি, বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, সিকিম, ও উত্তর প্রদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
এদিকে, বিহারের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গঙ্গা, পুনপুন, গণ্ডক, বুড়ি গণ্ডক, সোন ও কোশি-সহ রাজ্যের প্রধান সব নদীই এখন উত্তাল। উত্তর, মধ্য ও দক্ষিণ বিহারের পাটনা, ভোজপুর, ভাগলপুর ও পশ্চিম চম্পারণ-সহ মোট ১৬টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। নদী তীরবর্তী ও নিচু এলাকাগুলিতে বন্যার জল ছড়িয়ে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চালানো হচ্ছে। ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ