ট্র্যাক বসে বিপত্তি পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাওয়ে ১ নম্বর লাইন বন্ধ, যাত্রিবাহী ট্রেন চলাচলে কাটছাঁট
হাফলং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.): পাহাড়ি রেলপথে ফের ট্র্যাক বসে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াল। নিউ হারাঙ্গাজাও স্টেশনের ১ নম্বর লাইনে ট্র্যাক বসে যাওয়ায় ওই লাইনে সম্পূর্ণ ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ২ নম্বর ও ৩ নম্ব
ট্র্যাক বসে বিপত্তি পাহাড় লাইনে নিউ হারাঙ্গাজাওয়ে ১ নম্বর লাইন বন্ধ, যাত্রিবাহী ট্রেন চলাচলে কাটছাঁট


হাফলং (অসম), ৫ সেপ্টেম্বর (হি.স.): পাহাড়ি রেলপথে ফের ট্র্যাক বসে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াল। নিউ হারাঙ্গাজাও স্টেশনের ১ নম্বর লাইনে ট্র্যাক বসে যাওয়ায় ওই লাইনে সম্পূর্ণ ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ২ নম্বর ও ৩ নম্বর লাইনের উপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে। এর জেরে যাত্রিবাহী ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচল এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, নিউ হারাঙ্গাজাও স্টেশনের ১ নম্বর লাইনে ট্র্যাকের বসে যাওয়ার বিষয়টি ধরা পড়ার পরই ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। অন্য দিকে, ২ নম্বর লাইনে ৩ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিটে ট্র্যাক সার্টিফিকেশন পাওয়া গেলেও সেটির পরিস্থিতি এখনও নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ৩ নম্বর লাইনও রেলকর্মী ও ইঞ্জিনিয়ারদের কড়া নজরদারিতে রয়েছে।

পাহাড় লাইনের ভৌগোলিক ও ভূতাত্ত্বিক পরিস্থিতির কারণে সামান্য ত্রুটিও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়ে যাত্রী নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে নির্ধারিত রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ট্রাফিক ব্লকের সময়ে যাত্রিবাহী ট্রেন চলাচল না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্র্যাকের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের কাজ নির্বিঘ্নে চালানোর পাশাপাশি যাত্রিবাহী ট্রেনকে সম্ভাব্য ঝুঁকি থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রের খবর।

এর ফলে লামডিং–বদরপুর পাহাড় লাইনে কয়েকটি যাত্রিবাহী ট্রেনের পরিষেবা বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের যাতে বিভ্রান্তির মধ্যে পড়তে না হয়, সে জন্য সংশোধিত সময়সূচি মেনে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিউ হারাঙ্গাজাও-সহ নিউ হাফলং সংলগ্ন পাহাড়ি রেলপথের কয়েকটি অংশে সাম্প্রতিক সময়ে ট্র্যাকের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও মাটি ও ট্র্যাক বসে যাওয়া, কোথাও জল জমে মাটির নীচের স্তর দুর্বল হয়ে পড়ার মতো সমস্যার কারণে রেল কর্তৃপক্ষকে বার বার সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে যাত্রিবাহী ট্রেন চলাচলে সাময়িক পরিবর্তন হলেও এর মূল লক্ষ্য যে যাত্রীদের নিরাপত্তা, তা স্পষ্ট করেছে রেল কর্তৃপক্ষ। ট্র্যাকের পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পরই স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

পাহাড় লাইনের উপর নির্ভরশীল ডিমা হাসাও-সহ বরাক উপত্যকার বিস্তীর্ণ এলাকার যাত্রীদের কাছে অবশ্য এই পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রেল পরিষেবার উপর এই অঞ্চলের মানুষের নির্ভরতা অত্যন্ত বেশি হওয়ায় ট্রেন বাতিল বা সময়সূচিতে পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে দৈনন্দিন যাতায়াতেও। এদিকে ৭ ও ৮ সেপ্টেম্বর দুল্লভছরা গুয়াহাটী দুল্লভছরা ট্রেনের যাত্ৰা বাতিল করা হয় তাছারা নিউ তিনসুকীয়া শিলচর ট্রেনের যাত্ৰা ৮ সেপ্টেম্বর বাতিল করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্ৰা পুননিৰ্ধারন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande