
বাঘপত, ৭ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের বাঘপতে এক্সপ্রেসওয়ের ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল পুণ্যার্থীদের বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। জখম হয়েছেন ২০ জন। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঘপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। বাঘপতের জেলাশাসক অস্মিতা লাল জানিয়েছেন, ৩২ জন পুণ্যার্থীকে নিয়ে বাসটি রাজস্থানের বাঙ্গর থেকে বদায়ুঁ যাচ্ছিল। রবিবার রাতে বাঘপতের ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় বাসটি। প্রাণ হারান ৪ জন পুণ্যার্থী। জখম ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ