মাউন্ট ইউনাম জয় ৭৫ পেরোনো পর্বতারোহী কে কে দে-র, শীর্ষে উড়ল ভারতের জাতীয় পতাকা
কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলল সাফল্য। সমস্ত বাধা অতিক্রম করে হিমাচল প্রদেশের ২০,১০০ ফুট উচ্চতার মাউন্ট ইউনাম পর্বতশৃঙ্গে সফলভাবে পদার্পণ করলেন বর্ষীয়ান পর্বতারোহী তথা প্রেস ক্লাব কলকাতার সদস্য কৃষ্ণ কমল দে। সোমবার স
মাউন্ট ইউনাম শৃঙ্গে পর্বতারোহী কে কে দে-র হাতে পতাকা


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলল সাফল্য। সমস্ত বাধা অতিক্রম করে হিমাচল প্রদেশের ২০,১০০ ফুট উচ্চতার মাউন্ট ইউনাম পর্বতশৃঙ্গে সফলভাবে পদার্পণ করলেন বর্ষীয়ান পর্বতারোহী তথা প্রেস ক্লাব কলকাতার সদস্য কৃষ্ণ কমল দে। সোমবার সকাল থেকে ওই পর্বতশৃঙ্গের শীর্ষদেশে ভারতের জাতীয় পতাকা এবং প্রেস ক্লাব কলকাতার পতাকা পতপত করে উড়ছে।পর্বতারোহণ মহলে 'কে কে দে' নামেই অধিক পরিচিত ৭৫ বছর ঊর্ধ্ব এই প্রবীণ পর্বতপ্রেমী। অভিযান সফল করে বুধবার কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর। সোমবার শৃঙ্গজয়ের পর পর্বতশিখর থেকেই মোবাইল ফোনে নিজের সীমাহীন আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য, গত ২২ আগস্ট লালবাজারে কলকাতা পুলিশের সদর দফতরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ। পতাকা গ্রহণ করে বর্ষীয়ান এই পর্বতারোহী স্পষ্ট জানিয়েছিলেন, অভিযানের মূল লক্ষ্য মাউন্ট ইউনাম শৃঙ্গের একদম শীর্ষে এই জাতীয় পতাকা উত্তোলন করা। সংগঠন 'দি পাহাড়িয়া'-র সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি মেনে গত ২৫ আগস্ট মানালির উদ্দেশে রওনা হয়েছিলেন কৃষ্ণ কমল দে। পর্বত অভিযানের নতুন আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তিনি কয়েক দিন দারচা ও জিসপায় অবস্থান করেন। এরপর ভরতপুর পৌঁছান এবং সেখান থেকে ২০,১০০ ফুট উচ্চতার প্রতিকূল মাউন্ট ইউনাম অভিযানের চূড়ান্ত চড়াই শুরু করেন। সফল অভিযান শেষে আগামী ৯ সেপ্টেম্বর তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande