
কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতার সূচি সোমবার ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ক্রিকেটের ম্যাচগুলো। সব ম্যাচই টি-টোয়েন্টি ফরম্যাটে জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পুরুষদের গ্রুপ পর্ব চলবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। বাছাই করা দল হিসেবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে প্রতিযোগিতা শুরু করবে। মহিলাদের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এই বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২০ সেপ্টেম্বর। এরপর ২২ সেপ্টেম্বর হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।
সূচি অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার-ফাইনালে পাকিস্তান মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় সেরা দলের। একই দিনে ভারত খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।
ড্র অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে কেবল সোনার পদকের ফাইনাল অথবা ব্রোঞ্জ পদকের ম্যাচে। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর।
পুরুষ ক্রিকেটের সূচি:
**গ্রুপ পর্ব (২৪-২৬ সেপ্টেম্বর)
**কোয়ার্টার-ফাইনাল-২৮ সেপ্টেম্বর
সকাল ৯টা-পাকিস্তান বনাম বি-২
দুপুর ২টা-ভারত বনাম এ-২
**কোয়ার্টার-ফাইনাল-২৯ সেপ্টেম্বর
সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম এ-১
দুপুর ২টা-বাংলাদেশ বনাম বি-১
**সেমিফাইনাল-
১ অক্টোবর
সকাল ৯টা-সেমিফাইনাল ১
দুপুর ২টা-সেমিফাইনাল ২
৩ অক্টোবর।
**সকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ।
দুপুর ২টা-ফাইনাল।
মহিলা ক্রিকেটের সূচি:
**কোয়ার্টার-ফাইনাল
১৭ সেপ্টেম্বর
সকাল ৯টা-বাংলাদেশ বনাম চিন
দুপুর ২টা-পাকিস্তান বনাম থাইল্যান্ড
১৮ সেপ্টেম্বর
সকাল ৯টা-শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
দুপুর ২টা-ভারত বনাম জাপান
**সেমিফাইনাল-
২০ সেপ্টেম্বর:
সকাল ৯টা-সেমিফাইনাল ১
দুপুর ২টা-সেমিফাইনাল ২
২২ সেপ্টেম্বর:
সকাল ৯টা-ব্রোঞ্জ পদকের ম্যাচ
দুপুর ২টা -ফাইনাল।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি