রাঁচিতে যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
রাঁচি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির বড় তালাবের কাছে থেকে মঙ্গলবার এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম মহম্মদ সরওয়ার। তিনি করবলা চক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা ত
রাঁচির বড় তালাবের কাছে যুবকের দেহ উদ্ধার, তদন্তে পুলিশ


রাঁচি, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের রাঁচির বড় তালাবের কাছে থেকে মঙ্গলবার এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম মহম্মদ সরওয়ার। তিনি করবলা চক এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা তালাবের ধারে যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) পাঠিয়েছে। প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ঘটনাটিকে সন্দেহজনক হিসেবেই দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি যুবক কীভাবে ওই এলাকায় পৌঁছেছিলেন, তা জানতে ঘটনাস্থল সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande