কানপুরে ফের বাড়ল গঙ্গার জলস্তর
কানপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে ফের বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর। মঙ্গলবার কানপুর ব্যারাজের আপস্ট্রিমে গঙ্গার জলস্তর ১১৪.৪১০ মিটার রেকর্ড করা হয়েছে, যা সতর্কতা সীমা ১১৪ মিটারের চেয়ে ৪১ সেন্টিমিটার বেশি। তবে এখনও তা বিপদসী
কানপুরে ফের বাড়ল গঙ্গার জলস্তর


কানপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের কানপুরে ফের বাড়তে শুরু করেছে গঙ্গার জলস্তর। মঙ্গলবার কানপুর ব্যারাজের আপস্ট্রিমে গঙ্গার জলস্তর ১১৪.৪১০ মিটার রেকর্ড করা হয়েছে, যা সতর্কতা সীমা ১১৪ মিটারের চেয়ে ৪১ সেন্টিমিটার বেশি। তবে এখনও তা বিপদসীমা (১১৫ মিটার০–এর থেকে ৫৯ সেন্টিমিটার নিচে রয়েছে।

সোমবারের তুলনায় মঙ্গলবার কানপুর ব্যারাজে জলস্তর বৃদ্ধি পেয়েছে। আপস্ট্রিমে জলস্তর বেড়ে ১১৪.৪১০ মিটারে পৌঁছেছে। অন্যদিকে, ডাউনস্ট্রিমে জলস্তর রেকর্ড করা হয়েছে ১১৪.০৯০ মিটার। ব্যারাজ থেকে গঙ্গায় জল ছাড়ার পরিমাণও বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮২ হাজার ৭০১ কিউসেক।

মঙ্গলবার জেলাশাসক জিতেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, গঙ্গার জলস্তর বৃদ্ধির পরিস্থিতিতে জেলা প্রশাসন সম্পূর্ণ সতর্ক রয়েছে। বন্যাপ্রবণ ও নদী তীরবর্তী এলাকাগুলিতে লাগাতার নজরদারি চালানো হচ্ছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সমস্ত দফতরকে প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, শুক্লাগঞ্জে গঙ্গার জলস্তর পৌঁছেছে ১১২.৮২০ মিটারে। সেখানে সতর্কতা সীমা ১১৩ মিটার এবং বিপদসীমা ১১৪ মিটার নির্ধারিত রয়েছে। হরিদ্বার ব্যারাজ থেকে ১ লক্ষ ১২ হাজার ৯৭৯ কিউসেক এবং নরোরা ব্যারাজ থেকে ১ লক্ষ ৫ হাজার ৬৩৩ কিউসেক জল ছাড়া হয়েছে। গঙ্গার জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে নদী তীরবর্তী এবং সম্ভাব্য বন্যাপ্রবণ এলাকাগুলির পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জেলা প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande