আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের দায়িত্ব ভাবনাকে আন্দোলনের রূপ দিতে হবে : যোগী আদিত্যনাথ
বারাণসী, ৯ সেপ্টেম্বর (হি.স.) : পুষ্টি সংক্রান্ত সচেতনতাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে বুধবার থেকে শুরু হয়েছে নবম ‘রাষ্ট্রীয় পোষণ মাহ’ বা জাতীয় পুষ্টি মাস। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির সূচ
যোগী আদিত্যনাথ


বারাণসী, ৯ সেপ্টেম্বর (হি.স.) : পুষ্টি সংক্রান্ত সচেতনতাকে দেশজুড়ে ছড়িয়ে দিতে বুধবার থেকে শুরু হয়েছে নবম ‘রাষ্ট্রীয় পোষণ মাহ’ বা জাতীয় পুষ্টি মাস। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির সূচনা করেন। এ বছরের জাতীয় পুষ্টি মাসের মূল ভাবনা হামারি অঙ্গনওয়াড়ি, হামারি জিম্মেদারি।

এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ২০১৪ সাল থেকেই দরিদ্র মানুষ, শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের পুষ্টির বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের অঙ্গনওয়াড়ি কেন্দ্র ব্যবস্থাতেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই কেন্দ্রগুলি এখন কেবল পুষ্টিসামগ্রী বিতরণের কেন্দ্র নয়, বরং শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রারম্ভিক বিকাশের কেন্দ্রে পরিণত হচ্ছে। তিনি বলেন, আমাদের অঙ্গনওয়াড়ি, আমাদের দায়িত্ব—এই ভাবনাকে জন অংশীদারিত্বমূলক একটি আন্দোলনে রূপ দিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande