বারাকপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিশেষ আলোচনাচক্র
বারাকপুর ৩ অক্টোবর (হি.স.) : উত্তর ২৪ পরগনার বারাকপুরস্থ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয় শ্রেণীকক্ষে ''ইউনিফর্ম সিভিল কোড'' (ইউসিসি) বিষয়ক এক শিক্ষামূলক আলোচনাচক্র আয়োজিত হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের
ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বিশেষ আলোচনাচক্র


বারাকপুর, ৩ অক্টোবর (হি.স.) : উত্তর ২৪ পরগনার বারাকপুরস্থ স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং 'সিটিজেনস ফর জাস্টিস, কলকাতা'-র যৌথ উদ্যোগে শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'ইউনিফর্ম সিভিল কোড' (ইউসিসি) বিষয়ক এক বিশেষ শিক্ষামূলক আলোচনাচক্র আয়োজিত হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা এই বিশেষ আলোচনাচক্রে অংশগ্রহণ করেন।  

​উক্ত আলোচনাচক্রে দেশের প্রতিটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনবিদ ও শিক্ষাবিদেরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ডক্টর সম্বুদ্ধ চক্রবর্তী ইউসিসি লাগু করার পক্ষে বিভিন্ন আইনি ব্যাখ্যা ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, “ভারতের সংবিধান প্রণয়নের সময় থেকেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিশেষ প্রস্তাব রাখা হয়েছিল। তবে স্বাধীনতার বহু দশক অতিক্রান্ত হলেও এখনো দেশের সমস্ত রাজ্যে এই আইন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি।” দেশের সামগ্রিক বিচার ও আইন ব্যবস্থাকে একক ছাতার তলায় আনার সমর্থনে একাধিক আইনি দৃষ্টান্তও পড়ুয়াদের সামনে পেশ করেন তিনি।  

​অনুষ্ঠানে অন্যতম সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজের বিশিষ্ট অধ্যাপক ডক্টর সোমনাথ রায়। তিনি প্রতিটি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর পক্ষে যুক্তি প্রদর্শন করেন। তিনি উল্লেখ করেন, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে স্পষ্ট নির্দেশিকা ও আলোকপাত করা রয়েছে।  

​উল্লেখ্য, ইতিপূর্বে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বলবৎ করা হয়েছে এবং পরবর্তীকালে উত্তর প্রদেশ, অসম ও গুজরাটের মতো রাজ্যগুলিতেও তা কার্যকর করা হবে। এদিনের আলোচনাচক্রে পশ্চিমবঙ্গসহ দেশের প্রতিটি রাজ্যেই এই আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি জোরালোভাবে উঠে আসে।




 

 rajesh pande