
রিয়াসি, ৫ অক্টোবর (হি.স): জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে ঘটলো এক যুবকের রহস্যমৃত্যু। ঘটনাটি ঘটেছে সোমবার, কাটরার কুন কানিয়ালান এলাকায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম তরুণ বর্মা (২৮)। সে কাটরা তহসিলের কানিয়ালানের বাসিন্দা।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, সোমবার ভোরে মৃত তরুণকে কাটরায় নিজের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা মৃতদেহ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঠিক কী কারণে তরুণের মৃত্যু হয়েছে, তা পুলিশের কাছে এখনও পর্যন্ত অধরা। প্রকৃত কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক