ধামতারিতে বাইক দুর্ঘটনায় মৃত ২
ধামতারি, ৫ অক্টোবর (হি.স): ছত্তিশগড়ের ধামতারিতে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, অমরীকলা ও সনোদের গ্রামের মধ্যবর্তী এলাকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে এক বাইকের ধাক্কায় মৃত্যু হয় দুই জনের , আহত ১। মৃত দুই ব্
ধামতারিতে বাইক দুর্ঘটনায় মৃত ২


ধামতারি, ৫ অক্টোবর (হি.স): ছত্তিশগড়ের ধামতারিতে ঘটলো পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, অমরীকলা ও সনোদের গ্রামের মধ্যবর্তী এলাকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে এক বাইকের ধাক্কায় মৃত্যু হয় দুই জনের , আহত ১। মৃত দুই ব্যক্তি সনোদের থানা এলাকার কচরাবান্ধা গ্রামের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ,অনোন কুমার তার ভাই ও বাবার সঙ্গে রবিবার মোহারা গ্রামে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনজন একই বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাইকচালক বাবা ও এক ছেলে গুরুতরভাবে আহত হয় । আরেকজনও আহত হয়।

স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবা ও এক ছেলেকে মৃত বলে ঘোষণা করেন। অন্য ছেলেটি বেঁচে যায়। তাকে চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande