
নয়ডা, ৫ অক্টোবর (হি.স): জমি সংক্রান্ত বিবাদের জেরে খুনের অভিযোগ উত্তর প্রদেশের নয়ডায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি জেবর এলাকার নিমকা গ্রামের বাসিন্দা ভোলে শঙ্কর (৫০) । সোমবার সকালে নিমকা গ্রামের কাছ থেকে ওই প্রৌঢ়ের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। ধৃত অভিযুক্তের নাম দেবেন্দ্র।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, জিজ্ঞাসাবাদের সময় পুলিশ জানতে পারে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে মৃতের ভাই দেবেন্দ্র গলা কেটে ভোলে শঙ্করকে হত্যা করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তবে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে তদন্ত দ্রুত নিস্পত্তির আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক