দেওরিয়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ
দেওরিয়া, ৫ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের দেওরিয়ায় এক হাসপাতালে এক বৃদ্ধের রহস্যমৃত্যু। রবিবার রাতে দেবারহা বাবা মেডিকেল কলেজের দ্বিতীয় তলা থেকে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামানন্দ
দেওরিয়ায় বৃদ্ধের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ


দেওরিয়া, ৫ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের দেওরিয়ায় এক হাসপাতালে এক বৃদ্ধের রহস্যমৃত্যু। রবিবার রাতে দেবারহা বাবা মেডিকেল কলেজের দ্বিতীয় তলা থেকে আচমকা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের । সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম রামানন্দ চৌহান (৭৫)।তিনি বিহারের গোপালগঞ্জ জেলার ভোরে থানার অন্তর্গত মহরাদ্রেব বাজার গ্রামের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে হঠাৎ বৃদ্ধ রামানন্দ মেডিকেল ওয়ার্ডের দ্বিতীয় তলায় পৌঁছান এবং সেখান থেকে নিচে পড়ে যান। আওয়াজ শুনে হাসপাতালের কর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। দ্রুত তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাঁর প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনার পর কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande