
বারাণসী, ৫ অক্টোবর (হি.স): উত্তর প্রদেশের কোডিন কাফ সিরাপ পাচার মামলা নিলো নতুন মোড়। সোমবার বারাণসী জেলা আদালত পলাতক মূল অভিযুক্ত শুভম জয়সওয়ালের স্ত্রী বৈশালী জয়সওয়াল ওরফে বৈশালী পোসওয়ানির বিরুদ্ধে জারি করল গ্রেফতারি পরোয়ানা ।
বারাণসী থানার এক পুলিশ আধিকারিক সোমবার জানান, আদালতের আদেশানুসারে পুলিশের দুটি দল বৈশালীর অনুসন্ধান শুরু করেছে। ইতিমধ্যেই বৈশালীর বাড়ি আদমপুর থানার অন্তর্গত কায়স্থ টোলা এবং জগৎগঞ্জ মহল্লায় পাঠানো হয়েছে পুলিশের দল । এর পাশাপাশি, বৈশালীর আত্মীয়-স্বজন, পরিচিত এবং অন্যান্য সম্ভাব্য ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। এদিন তিনি আরও জানান, শুভম ও বৈশালী দুজনেই একসঙ্গে পলাতক। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক