
কলকাতা, ৫ অক্টোবর (হি. স. ) : সামনেই দুর্গাপুজো। তার আগে টাকা চেয়ে বিপাকে মমতা তৃণমূল ! অভিযোগ, আদালত নিযুক্ত স্পেশাল অফিসার সুব্রত তালুকদারের কমিটির কাছে টাকা চেয়েও পাওয়া যাচ্ছে না।
এরপরেই সোমবার এই বিষয়ে হস্তক্ষেপ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।
অর্থাভাবে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া আটকে আছে বলে দাবি।
জরুরিভিত্তিতে আদালতে শুনানির আবেদন জানান মমতা তৃণমূলের আইনজীবী। যদিও সেই আবেদন হাই কোর্ট খারিজ করে দিয়েছে। ছুটির পরেই এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে।
কালীঘাট এবং ঋতব্রত তৃণমূলের লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক 'ফ্রিজ' করে দিয়েছে নির্বাচন কমিশন। এরপরেই কালীঘাট তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খারিজের আবেদন জানানো হয়।
এক্ষেত্রে রাজ্যের তরফে সওয়াল ছিল, সর্বভারতীয় তৃণমূলের নামে নির্বাচন কমিশনের কোনও রাজনৈতিক দল নেই। প্রতীক নাম ফ্রিজ করে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামে। ফলে এই মামলা খারিজের আবেদন জানানো হয়।
যদিও তা গ্রাহ্য করেননি বিচারপতি সৌগত ভট্টাচার্য।
আগামী টাকা খরচের অধিকার আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত মমতা তৃণমূলের কাছেই থাকবে বলে জানায় হাই কোর্ট।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত