মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু ১ মহিলার
মির্জাপুর, ৫ অক্টোবর (হি.স) : সাপের কামড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এলো উত্তর প্রদেশের মির্জাপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, লালগঞ্জ থানার অন্তর্গত এলাকার একটি গ্রামে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রমিলা দেবী (৫৩)।
মির্জাপুরে সাপের কামড়ে মৃত্যু ১ মহিলার


মির্জাপুর, ৫ অক্টোবর (হি.স) : সাপের কামড়ে এক মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে এলো উত্তর প্রদেশের মির্জাপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়, লালগঞ্জ থানার অন্তর্গত এলাকার একটি গ্রামে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম প্রমিলা দেবী (৫৩)। সে কপার বাথুয়া গ্রামের বাসিন্দা।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় সবার অলক্ষে ঘরে সাপ ঢোকে এবং কামড় বসায় । এই ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande