শ্বশুরকে স্মরণ করে আবেগঘন বার্তা কিয়ারা আদবানির
মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): অভিনেত্রী কিয়ারা আদবানি তাঁর শ্বশুর, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা-র পিতা সুনীল মালহোত্রার মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। মঙ্গলবার সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবা সুনীল মালহোত্রার
শ্বশুরকে স্মরণ করে আবেগঘন বার্তা কিয়ারা আদভানির


মুম্বই, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): অভিনেত্রী কিয়ারা আদবানি তাঁর শ্বশুর, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা-র পিতা সুনীল মালহোত্রার মৃত্যুতে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা শেয়ার করেছেন। মঙ্গলবার সিদ্ধার্থ মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবা সুনীল মালহোত্রার মৃত্যুর খবর ভক্তদের জানিয়েছিলেন। তিনি তাঁর বাবার সঙ্গে কাটানো ভালো সময়গুলোর কথা স্মরণ করে একটি দীর্ঘ, আবেগঘন নোট লিখেছিলেন।

বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কিয়ারা আদবানি সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের সময়কার একটি পারিবারিক ছবি পোস্ট করেন। ছবিতে তাঁর শাশুড়ি, শ্বশুর, সিদ্ধার্থ এবং অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ছবিগুলির সঙ্গে কিয়ারা লেখেন, শুরু থেকেই শ্বশুর তাঁকে খোলা হৃদয়, গভীর বোঝাপড়া ও নিঃশর্ত ভালোবাসায় গ্রহণ করেছিলেন। পরিবারের প্রতি তাঁর ভালোবাসাই ছিল প্রতিটি কাজের কেন্দ্রবিন্দু। কিয়ারা আরও জানান, শ্বশুরের গল্প, হাসি ও শান্ত স্বভাব তাঁর স্মৃতিতে চিরকাল থেকে যাবে। তিনি লেখেন, এই ভালোবাসা ও মানবিকতার উত্তরাধিকার সন্তান ও নাতি-নাতনিদের মধ্যেই বেঁচে থাকবে।

উল্লেখ্য, সুনীল মালহোত্রা মার্চেন্ট নেভির ক্যাপ্টেন ছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তি মালহোত্রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande