
মুম্বই, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : অভিনেতা অনিল কাপুর অভিনীত আসন্ন অ্যাকশন-থ্রিলার ছবি সুবেদার নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে চর্চা তুঙ্গে। ছবিটির প্রথম গান ‘লাল্লা’ বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। গানটিতে অনিল কাপুরের স্টাইল ও উপস্থিতি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি প্রকাশিত ‘সুবেদার’-এর টিজার ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার প্রথম গান মুক্তির পর ছবিটি নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে বলে মনে করছেন অনুরাগীরা। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। অনিল কাপুর নিজেই এই ছবির সহ-প্রযোজক। ‘সুবেদার’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-তে।
‘লাল্লা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক বিশাল দাদলানির। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রোহন বিনায়ক এবং কথা লিখেছেন ঋষি উপাধ্যায়। গানটি টি-সিরিজের-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে এবং ইতিমধ্যেই দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের একাংশ বিশাল দাদলানির কণ্ঠের প্রশংসা করছেন, আবার অনেকেই অনিল কাপুরের স্টাইলকে ‘কামব্যাক’ বলছেন। ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রাধিকা মদন-কেও। সব মিলিয়ে, প্রথম গান মুক্তির পর ‘সুবেদার’ ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে। আগামী ৫ মার্চ ছবিটি মুক্তি পাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন