প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে: পালানিস্বামী
চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ৭৮তম জন্মদিন জমকালোভাবে উদযাপন করলো তাঁর দল এআইএডিএমকে। দলের সাধারণ সম্পাদক পালানিস্বামী বলেন, এআইএডিএমকে সদর দফতরে জয়ললিতার ৭৮তম জন্মদিন জমকালোভাবে উদযাপন করা হয়েছে। আমরা
জয়ললিতার ৭৮তম জন্মদিন জমকালোভাবে উদযাপন


চেন্নাই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ৭৮তম জন্মদিন জমকালোভাবে উদযাপন করলো তাঁর দল এআইএডিএমকে। দলের সাধারণ সম্পাদক পালানিস্বামী বলেন, এআইএডিএমকে সদর দফতরে জয়ললিতার ৭৮তম জন্মদিন জমকালোভাবে উদযাপন করা হয়েছে। আমরা পুষ্পস্তবক অর্পণ করে আমাদের নেত্রীর জন্মদিন উদযাপন করেছি। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আমরা আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি ইতিমধ্যেই ঘোষণা করেছি এবং আজ তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে। গত পাঁচ বছরে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন সরকারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে এবং মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অনেক কর বৃদ্ধি করা হয়েছে। এর ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর চাপ ক্রমশ বাড়ছে। তাই সেই বোঝা কমাতে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande