মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে পাওয়ার গ্রিডের মাধ্যমে আরও ক্ষমতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে পাওয়ার গ্রিডের মাধ্যমে আরও ক্ষমতা প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পাওয়ার গ
মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে পাওয়ার গ্রিডের মাধ্যমে আরও ক্ষমতা দেওয়ার প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি মহারত্ন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলিকে পাওয়ার গ্রিডের মাধ্যমে আরও ক্ষমতা প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পাওয়ার গ্রিডের বর্তমান বিধি-নিয়ম অনুসারে মহারত্ন সংস্থাগুলির সহায়ক সংস্থা পিছু ৫ হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের উর্ধ্বসীমা রয়েছে। এই উর্ধ্বসীমা বাড়িয়ে ৭ হাজার ৫০০ কোটি টাকা করা হয়েছে। তবে, সংস্থার মোট মূল্যের ১৫ শতাংশের যে উর্ধ্বসীমা ছিল, তা অপরিবর্তিত রয়েছে।

এই অনুমোদনের ফলে দেশের বৃহত্তম ও সর্বাধিক অভিজ্ঞতা সম্পন্ন ট্রান্সমিশন পরিষেবা প্রদানকারী পাওয়ার গ্রিড তার মূল ব্যবসায়ে বিনিয়োগ বাড়াতে পারবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে অজৈব উৎস থেকে ৫০০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে লক্ষ্য নেওয়া হয়েছে, এই অনুমোদন সেই লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।

পাওয়ার গ্রিড এখন বিভিন্ন মূলধন-নিবিড় ট্রান্সমিশন প্রকল্পের দরপত্র জমা দিতে পারবে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রান্সমিশন প্রকল্পে প্রতিযোগিতা আরও বাড়বে। ফলে ক্রেতারা ন্যায্য দামে সাশ্রয়ী মূল্যে দূষণমুক্ত জ্বালানি পাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande