আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি, নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ) : আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৭ তারিখ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে যে ১২টি নথির কথা বলেছিল, সেই নথি
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ) : আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, গত বছর অক্টোবর মাসের ২৭ তারিখ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে যে ১২টি নথির কথা বলেছিল, সেই নথিগুলি বিবেচনা করা হবে। এ ছাড়াও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল। সেই শুনানিতে একাধিক নির্দেশিকা দিয়েছে আদালত। কী কী নথি গ্রহণ করা হবে সেই নির্দেশিকায় আধার কার্ড নিয়ে আদালত জানিয়েছে, বিহারে এসআইআরের সময় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী আধার কার্ড পরিচয়ের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। তাছাড়াও, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণের কথা বলেছে শীর্ষ আদালত।

উল্লেখ্য, ১৯ জানুয়ারি আদালত মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে গণ্য করেছিল। এদিনও সেই রায় দিয়েছেন বিচারকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande