প্রকাশিত হল নির্বাচন কমিশনের সংকলন ‘আ কনফ্লুয়েন্স অন ডেমোক্রাসি'
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ): ‘আ কনফ্লুয়েন্স অন ডেমোক্রাসি'' নামে নতুন একটি সংকলন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। মঙ্গলবার নয়াদিল্লির ভারত মণ্ডপে ইসিআই এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল সম্মেলন আয়োজন করে। সেখানেই এটি প
প্রকাশিত হল নির্বাচন কমিশনের সংকলন


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি. স. ): ‘আ কনফ্লুয়েন্স অন ডেমোক্রাসি' নামে নতুন একটি সংকলন প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। মঙ্গলবার নয়াদিল্লির ভারত মণ্ডপে ইসিআই এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল সম্মেলন আয়োজন করে। সেখানেই এটি প্রকাশিত হয়।

সংকলনটি সম্প্রতি অনুষ্ঠিত India International Institute of Democracy and Election Management’ (IICDEM) ২০২৬-এর একটি বিস্তৃত রেকর্ড। এতে ৭০টিরও বেশি দেশের প্রায় ১০০ জন আন্তর্জাতিক প্রতিনিধির অংশগ্রহণ, আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের সাথে, ৩৬টি বিষয়ভিত্তিক অধিবেশন, দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা এবং ২০২৬-এর দিল্লি ঘোষণা আনুষ্ঠানিক গ্রহণের (adoption of the Delhi Declaration) অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিশনের দুই নির্বাচন কমিশনার ডঃ সুখবীর সিংহ সন্ধু এবং ডঃ বিবেক যোশীর উপস্থিতিতে, প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্বে এই সম্মেলন হয়। তাঁরা দাবি করেন, ২৭ বছর পর সফলভাবে অনুষ্ঠিত জাতীয় গোলটেবিল সম্মেলন, EVM, ECINET এবং ভোটার তালিকা ভাগ প্রভৃতি প্রযুক্তিগত সমাধানের মাধ্যমে সমন্বয় গড়ে তোলার পথ প্রশস্ত করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande