
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির ময়ূর বিহার এলাকায় বন্ধ গাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম - নরেন্দ্র। তিনি নয়ডার ইলাহাবাস এলাকার বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই জানা যাবে, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
দিল্লি পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ময়ূর বিহার এলাকায় স্টার সিটি মলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। নিহত ব্যক্তির নাম নরেন্দ্র, তিনি নয়ডার ইলাহাবাসের বাসিন্দা। মৃত্যুর কারণ স্বাভাবিক বলে মনে হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিনি গাড়ির ভেতরে বসে ছিলেন এবং সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, ওই ব্যক্তির শরীরে আঘাতে কোনও চিহ্ন ছিল না। মৃত ব্যক্তির কাছ থেকে হাঁপানি সম্পর্কিত কিছু ওষুধ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে দেহ ময়নাতদন্তের জন্য লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে। আইন অনুসারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ