
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি. স.): লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ফের আক্রমণ করলো বিজেপি। দলের মুখপাত্র গৌরব ভাটিয়া মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাহুল গান্ধী সংবিধান পড়েননি।
ভারত মন্ডপমে ইন্ডিয়া এআই সম্মলেনের সময় যুব কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে মঙ্গলবার গৌরব বলেন, রাহুল গান্ধী ভারতকে বিব্রত করার জন্য এই ষড়যন্ত্র করেছিলেন। এআই সামিটের সময় যুব কংগ্রেস কর্মীদের জামা খুলে বিক্ষোভের জন্য উদয় ভানু চিবকে গ্রেফতার করা হয়েছে, দিল্লি পুলিশ আদালতের কাছে তাঁকে ৭ দিনের হেফাজত চেয়েছিল। উদয় ভানুকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। রাহুল গান্ধী সংবিধানের একটি কপিও পড়েননি। ভারতের প্রতিটি নাগরিক সংবিধান অনুসরণ করেন, কারণ এটিই সেই সুতো যা ভারতীয়দের একত্রিত করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ