আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ ৭ জনকেই উদ্ধার
পোর্টব্লেয়ার, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে। ওই হেলিকপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট
আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ ৭ জনকেই উদ্ধার


পোর্টব্লেয়ার, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে।

ওই হেলিকপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, সাত জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হেলিকপ্টারটি সকাল পৌনে ৯টা নাগাদ পোর্টব্লেয়ার (অধুনা শ্রী বিজয়পুরম) থেকে রওনা দিয়েছিল। কী কারণে এই দুর্ঘটনা, তা অবশ্য স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই কপ্টারটি সমুদ্রে ভেঙে পড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande