উদয় ভানুকে গ্রেফতারের নিন্দা খাড়গের, বিঁধলেন প্রধানমন্ত্রী মোদীকে
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): জামা খুলে বিক্ষোভকাণ্ডে গ্রেফতার হয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছিল তাঁকে। শেষে মঙ্গলবার সকালে তাঁকে গ্র
উদয় ভানুকে গ্রেফতারের নিন্দা খাড়গের


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): জামা খুলে বিক্ষোভকাণ্ডে গ্রেফতার হয়েছেন যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয় ভানু চিব। মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার থেকেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছিল তাঁকে। শেষে মঙ্গলবার সকালে তাঁকে গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে। এই গ্রেফতারির তীব্র নিন্দা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তিনি বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।

মঙ্গলবার খাড়গে বলেন, আমি এই ধরণের গ্রেফতারের নিন্দা জানাই। আজকের তরুণরা চাকরির জন্য মরিয়া এবং দেশের পরিবেশ এতটাই খারাপ হয়ে গেছে যে, মানুষ প্রধানমন্ত্রী মোদীর উপর খুব ক্ষুব্ধ। আমি চেয়েছিলাম প্রধানমন্ত্রী মোদী দেশের জন্য কিছু ভালো করুন, কিন্তু তিনি দেশকে ধ্বংস করে দিয়েছেন। তিনি রাষ্ট্রপতি ট্রাম্পের কাছে মাথা নত করেছেন। তিনি হাত জোড় করে তাঁর সমস্ত শর্ত মেনে নিয়েছেন, যা পুরো দেশকে লজ্জা দিয়েছে। এই লোকজন কংগ্রেস দলকে নিশানা করে তাদের মধ্যে ভয় ছড়িয়ে দেওয়ার কাজ করছে। কংগ্রেস ভয় পায় না, এবং কংগ্রেস কাপুরুষ নয়। প্রধানমন্ত্রী মোদী নিজে কাপুরুষ। তিনি সংসদে এসে নিজেকে এবং তার নীতিগুলিকে রক্ষা করতে ভয় পান। এই কারণেই তারা আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। তারা আমাদের যুব নেতাদের ভয় দেখানোর চেষ্টা করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande