অন্য রাজ্য থেকে বিচারক নিয়ে আসতে হবে, এসআইআর মামলায় বলল সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভিন্রাজ্য থেকে বিচারক এনে পশ্চিমবঙ্গের এসআইআর শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। তাতে অবশ্য আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবে
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): ভিন্রাজ্য থেকে বিচারক এনে পশ্চিমবঙ্গের এসআইআর শেষ করতে বলল সুপ্রিম কোর্ট। তাতে অবশ্য আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন, অন্য রাজ্য থেকে বিচারক এলে তাঁরা বাংলা বুঝতে পারবেন না। তবে প্রধান বিচারপতি বলেন, “এই অবস্থায় আমাদের কিছু করার নেই।

সুপ্রিম কোর্টে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার কিছু পরে শুরু হয় এসআইআর মামলার শুনানি। ৮০ লক্ষের বেশি কাজ এখনও বাকি রয়েছে। তা শুনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, অন্য রাজ্য থেকে বিচারক নিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের এসআইআর-এর কাজের জন্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারক আনা হবে বলে জানান প্রধান বিচারপতি সূর্য কান্ত।

প্রধান বিচারপতি কান্ত বলেন, “কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কাজের জন্য পর্যাপ্ত লোকের অভাব রয়েছে। প্রতি দিন ২৫০টি করে নিষ্পত্তি করলেও, প্রায় ৮০ দিন সময় লাগবে। পুরো পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবসরপ্রাপ্তদের পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকদের নেওয়া যাবে। ওই দুই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতিকে এই বিষয়ে সাহায্য করতে অনুরোধ করব।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande