
লখনউ, ২৪ ফেব্রুয়ারি (হি. স.): লখনউ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাল বড়দারি মসজিদে 'নমাজ' পাঠের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বজরং দল। মঙ্গলবার বজরং দলের সদস্যরা নমাজ পাঠের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষুব্ধ বজরং দলের সদস্যদের পুলিশ আটক করে।
বিশ্ববিদ্যালয় চত্বরে কেন নমাজ পাঠ করা হল, এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বজরং দলের সদস্যরা। লখনউ বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয়, পরে পুলিশ এসে বিক্ষুব্ধ বজরং দলের সদস্যদের আটক করে। এদিন বিশ্ববিদ্যালয় চত্বরে জয় শ্রীরাম ধ্বনি দিতেও শোনা যায় বজরং দলের সদস্যদের।
এদিকে, লাল বড়দারিতে নমাজ পাঠের জন্য লখনউ বিশ্ববিদ্যালয়ের ১৩ জন ছাত্রকে নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, এই কার্যকলাপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে এবং ভবিষ্যতে জনশান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই ভিত্তিতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৩ জন ছাত্রকে এক বছরের জন্য শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষার গ্যারান্টি হিসেবে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং ৫০ হাজার টাকার দুটি জামিনদার–এর নির্দেশ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ