(আপডেট) হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্কের ইমেলে চাঞ্চল্য, তল্লাশিতে মিললো না কিছুই
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি ইমেল মারফত জানানো হয়, ওই ডাকঘরের ভিতরে বোমা রয়েছে। সেটি যে কোনও সময়ে ফাটতে পারে। এর পরেই ডাকঘরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁর
(আপডেট) হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্কের ইমেলে চাঞ্চল্য, তল্লাশিতে মিললো না কিছুই


হাওড়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি ইমেল মারফত জানানো হয়, ওই ডাকঘরের ভিতরে বোমা রয়েছে। সেটি যে কোনও সময়ে ফাটতে পারে। এর পরেই ডাকঘরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। ডাকঘরের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। যে এলাকায় হাওড়ার মুখ্য ডাকঘরটি অবস্থিত, সেখানেই রয়েছে জেলার গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক দফতর। রয়েছে হাওড়া পুরসভা ও হাওড়া আদালত, এছাড়াও আছে জেলাশাসকের বাংলো ও দফতর।

তড়িঘড়ি সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশ এর বিশাল বাহিনী। সেইসঙ্গে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও স্নিফার ডগ। এলাকা ঘিরে তল্লাশি চালানো হয় ডাকঘরের প্রতিটি কোণায়। প্রায় তিন ঘণ্টা ধরে এদিন চলেছে তল্লাশি অভিযান। শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, ওই ঘটনায় সাময়িকভাবে বিপর্যস্ত হয়েছে ডাকঘরের পরিষেবা। এক ডাক কর্মীর কথায়, প্রথমে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলাম। পরে তল্লাশিতে কিছু না মেলায় স্বস্তি ফিরেছে। দিনভর উত্তেজনার পর হুমকি ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande