গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রা, উপস্থিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বিজেপির মেদিনীপুর বিভাগের পরিবর্তন যাত্রা শুরু হয়। রবিবার দুপুরে পুজোর সময় মন্দিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপির কার্যকর
গড়বেতায় বিজেপির পরিবর্তন যাত্রা, উপস্থিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী


পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ (হি.স.): পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বিজেপির মেদিনীপুর বিভাগের পরিবর্তন যাত্রা শুরু হয়। রবিবার দুপুরে পুজোর সময় মন্দিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বিজেপির কার্যকর্তারা। দলের পরিবর্তন যাত্রার মঙ্গল কামনা করে গর্ভগৃহে ঢুকে পুজো দেন বিজেপির কয়েকজন কার্যকর্তা। পুজোর ফুল যাত্রার গাড়িতে দেওয়া হয়। পুজোর পর গড়বেতায় বিডিও অফিসের সামনের মাঠে পরিবর্তন সংকল্প সভার আয়োজন করা হয়। সভায় প্রধান বক্তা ধর্মেন্দ্র প্রধান ও শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জয় জগন্নাথ বলে আনুষ্ঠানিকভাবে যাত্রার উদ্বোধন করেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, এই যাত্রা শুধুমাত্র বিজেপির যাত্রা নয়, বরং বাংলার জনগণের সংকল্পের যাত্রা। তিনি বলেন, এই যাত্রার মাধ্যমে দল জনগণের কাছে তাদের নীতিগুলি পৌঁছে দেওয়ার এবং আসন্ন নির্বাচনের জন্য কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করবে। তিনি এও বলেন, তৃণমূল নেতাদের অত্যাচারে বাংলার মানুষ এখন ক্লান্ত, এবং জনগণ আসন্ন নির্বাচনে দৃঢ় সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বাংলায় স্কুল আছে, কিন্তু সেখানে কোনও শিক্ষক নেই। এই বাংলাতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, স্বামী বিবেকানন্দও এই ভূমি থেকেই সমগ্র বিশ্বকে জাগ্রত করেছিলেন। কিন্তু বর্তমান সরকার তাঁদের আদর্শের বিরুদ্ধে এবং বাংলাকে তারা ধ্বংস করছে। এই অনুষ্ঠানে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী-সহ বিজেপির বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এবং বিপুল সংখ্যক কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande