ডিজিটাল শ্রেণিকক্ষে পাঠদান শুরু ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে
ঝাড়্গ্রাম, ১ মার্চ (হি.স.) : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় শিক্ষামহলে উদ্বেগ বাড়ছে। ঝাড়গ্রাম শহরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রসংখ্যা তিরিশের নীচে নেমে এসেছে। কোথাও আবার খাতায়-কলমে ছাত্রসংখ্যা তিরিশ থাকলেও
ডিজিটাল শ্রেণিকক্ষে পাঠদান শুরু ঝাড়গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে


ঝাড়্গ্রাম, ১ মার্চ (হি.স.) : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাওয়ায় শিক্ষামহলে উদ্বেগ বাড়ছে। ঝাড়গ্রাম শহরের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রসংখ্যা তিরিশের নীচে নেমে এসেছে। কোথাও আবার খাতায়-কলমে ছাত্রসংখ্যা তিরিশ থাকলেও নিয়মিত উপস্থিতি গড়ে পনেরোর আশপাশে ঘোরাফেরা করছে। এই পরিস্থিতিতে শিশুদের ফের স্কুলমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ নিল ঝাড়গ্রামের ঐতিহ্যবাহী ননীবালা প্রাথমিক বিদ্যালয়।শহরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ৮০ বছরের পুরনো এই বিদ্যালয়ে প্রাক্তনী ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তায় তিনটি আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ চালু করা হয়েছে। পাঠদানের জন্য ওই শ্রেণিকক্ষগুলিতে প্রজেক্টর, স্মার্ট টিভি ও কম্পিউটার বসানো হয়েছে।বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলন উৎসব উপলক্ষে শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ডিজিটাল শ্রেণিকক্ষের উদ্বোধনের পাশাপাশি ‘বহমান’ নামে একটি স্মারক পত্রিকার প্রকাশও করা হয়। শনিবার ও রবিবার এই দু’দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande