বিশ্ব শ্রবণ দিবসের প্রাক্কালে সচেতনতার আয়োজন
কলকাতা, ১ মার্চ (হি স)। বিশ্ব শ্রবণ দিবসের প্রাক্কালে সচেতনতার জন্য রবিবার ‘অণ্বেষা কলকাতা’ একটি সমাবেশ করে। গোটা সপ্তাহ জুড়ে তারা এধরণের প্রচারমূলক নানা আয়োজন করছে। অন্বেষা কলকাতা বধির শিশু ও ব্যক্তিদের মা বাবা এবং শুভাকাঙ্খীদের সংগঠন। বিগত ২০ ব
বিশ্ব শ্রবণ দিবসের প্রাক্কালে সচেতনতার আয়োজন


কলকাতা, ১ মার্চ (হি স)। বিশ্ব শ্রবণ দিবসের প্রাক্কালে সচেতনতার জন্য রবিবার ‘অণ্বেষা কলকাতা’ একটি সমাবেশ করে। গোটা সপ্তাহ জুড়ে তারা এধরণের প্রচারমূলক নানা আয়োজন করছে।

অন্বেষা কলকাতা বধির শিশু ও ব্যক্তিদের মা বাবা এবং শুভাকাঙ্খীদের সংগঠন। বিগত ২০ বছরের বেশি সময় ধরে বধির ব্যক্তিদের কল্যাণের কাজে যুক্ত। সংগঠনের কো অর্ডিনেটর (অ্যাওয়ারনেস, কমিউনিকেশন, অ্যাডভোকেসি) অর্ণব কুমার ভট্টাচার্য জানান, ৩ মার্চ ‘বিশ্ব শ্রবণ দিবস’।

অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের কাছে অবস্থিত রানু ছায়া মঞ্চে ‘ডিসেবিলিটি এক্টিভিস্টস ফোরাম পশ্চিমবঙ্গ’-র সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় দুঘন্টার একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে নানা বক্তব্য, প্রশ্নোত্তর এবং পথ নাটিকার ভিত্তিতে কানের এবং শোনার যত্ন বিষয়ে বার্তা দেওয়া হয়।

প্রসঙ্গত, কানে কম শোনা বা বধিরতা - একটি ক্রমবর্ধমান বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সমস্যা। বধিরতা প্রতিরোধ, কানের ও শোনার যত্নের উপর জোর দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বরাবরের মতন এবছরেও সারা পৃথিবী জুড়ে ‘বিশ্ব শ্রবণ দিবস’ পালন করা হবে। এবারের থিম হল “কমিনিউটি থেকে ক্লাসরুম: প্রত্যেকটি শিশুর জন্য চাই শোনার যত্ন!”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande