ভেষজ আবির নিয়ে বসিরহাটে পড়ুয়াদের হাতেকলমে কর্মশালা
বসিরহাট, ১ মার্চ (হি. স.) : কেমিক্যাল মেশানো আবিরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-র শহীদ দীনেশ মজুমদার কেন্দ্র এর। এর প্রেক্ষিতে আয়োজিত হল ভেষজ আবির তৈরির হাতেকলমে কর্মশালা।বসিরহাট ১ নম্বর ব্লকের গ
ভেষজ আবির


বসিরহাট, ১ মার্চ (হি. স.) : কেমিক্যাল মেশানো আবিরের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ-র শহীদ দীনেশ মজুমদার কেন্দ্র এর। এর প্রেক্ষিতে আয়োজিত হল ভেষজ আবির তৈরির হাতেকলমে কর্মশালা।বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের জিরাকপুর তরুণ সংঘ হাইস্কুলে অনুষ্ঠিত এই কর্মশালায় পড়ুয়াদের দেখানো হয় কীভাবে ফুল, গাজর, নানা শাকসবজি ও প্রাকৃতিক উপাদান থেকে নিরাপদ আবির তৈরি করা যায়। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, নিজেরাই রং তৈরি করে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা।

বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানিয়েছেন, বাজার চলতি অনেক আবিরে থাকা কৃত্রিম রং ও ধাতব উপাদান ত্বকের ক্ষতি, চর্মরোগ, শ্বাসকষ্ট এমনকি চোখের সমস্যার কারণ হতেই পারে। কিন্তু ভেষজ আবির নিরাপদ ও পরিবেশবান্ধব।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande