
কলকাতা, ১ মার্চ (হি স)। ভারতকে বিশ্বকাপ জেতানোর নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ তো বটেই গোটা দেশ মেতে উঠেছিল তাঁকে নিয়ে। বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেটদলের সেই উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও ওঠে ‘বিবেচনাধীন’ তালিকায়। রবিবার কমিশনের তরফে দাবি করা হয়, বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট এইআরও/ইআরও-র কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।
শনিবার এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশের পরই বিষয়টি প্রকাশ্যে আসে। রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন, “বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ দেখানো হয়েছে। তা হলে বিশ্বকাপটাই তো ‘‘আন্ডার অ্যাডজুডিকেশন’।
এ ব্যাপারে কমিশনের বক্তব্য, “২০০২ সালের তালিকার বিপরীতে খসড়া তালিকায় রিচা ঘোষকে তথাকথিত ‘ম্যাপ’-এর বাইরে রাখা হয়েছিল। কিন্তু তাঁর আত্মীয় শুনানিতে উপস্থিত ছিলেন এবং নথিপত্র জমা দিয়েছিলেন। মনে হচ্ছে সংশ্লিষ্ট এইআরও/ইআরও মামলাটি নিষ্পত্তি করেননি। মাননীয় সুপ্রিম কোর্টের-এর আদেশ অনুসারে মামলাটি বিবেচনাধীন ছিল। তাই এটি বিচারের জন্য পাঠানো হয়েছে। নিষ্পত্তি না করার কোনও কারণ আছে কিনা সংশ্লিষ্ট এইআরও/ইআরও-র কাছ থেকে জানতে চাওয়া হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত