পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক
পূর্ব বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইমেলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি মেল করে জানানো হয়, ওই ডাকঘরের ভিতর বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন ডাকঘ
পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক


পূর্ব বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইমেলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি মেল করে জানানো হয়, ওই ডাকঘরের ভিতর বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন ডাকঘরের কর্মীরা। তাঁরা ডাকঘরে তালা ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে আসেন। ডাকঘরে আসা গ্রাহকদেরও বের করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আসে বোমা নিষ্ক্রিয়কারী দলও। ডাকঘরের পুরো ভবনটির তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, হাওড়ার মুখ্য ডাকঘরেও একই সময়ে বোমার খবর জানিয়ে ইমেল এসেছে বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande