হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি ইমেল মারফত জানানো হয়, ওই ডাকঘরের ভিতরে বোমা রয়েছে। সেটি যে কোনও সময়ে ফাটতে পারে। এর পরেই ডাকঘরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা
হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক


হাওড়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): হাওড়ার মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি ইমেল মারফত জানানো হয়, ওই ডাকঘরের ভিতরে বোমা রয়েছে। সেটি যে কোনও সময়ে ফাটতে পারে। এর পরেই ডাকঘরের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাঁরা রাস্তায় বেরিয়ে আসেন। ডাকঘরের সব দরজা বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। আসে বোমা নিষ্ক্রিয়কারী দল। যে এলাকায় হাওড়ার মুখ্য ডাকঘরটি অবস্থিত, সেখানেই রয়েছে জেলার গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক দফতর। রয়েছে হাওড়া পুরসভা ও হাওড়া আদালত, এছাড়াও আছে জেলাশাসকের বাংলো ও দফতর। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ঘিরে পুলিশ ও প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।তল্লাশি করা হচ্ছে বলে জানা গেছে। কে বা কারা ওই ইমেল পাঠাল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande