খড়্গপুরের আইআইটি ডাকঘরে বোমাতঙ্ক
পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে আইআইটি ডাকঘর ও সংলগ্ন পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ালো বৃহস্পতিবার। মূলত ডিভিশনাল অফিসের একটি ইমেলের জেরে সমস্ত পরিষেবা বন্ধ রেখে গ্রাহক ও কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। পুলিশ ও বোম
খড়্গপুরের আইআইটি ডাকঘরে বোমাতঙ্ক


পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে আইআইটি ডাকঘর ও সংলগ্ন পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়ালো বৃহস্পতিবার। মূলত ডিভিশনাল অফিসের একটি ইমেলের জেরে সমস্ত পরিষেবা বন্ধ রেখে গ্রাহক ও কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দলের উপস্থিতিতে ওই ডাকঘরে চলে তল্লাশি। কলকাতা আঞ্চলিক পাসপোর্ট অফিসের পক্ষ থেকে এই ডাকঘরেও বোমা থাকতে বলে আশঙ্কা করে সতর্কবার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন খড়্গপুরে আইআইটি ডাকঘরের পোস্টমাস্টার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande