রঘুনাথগঞ্জ মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক
মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ মুখ্য ডাকঘরে এল বোমা হামলার ইমেল। তারপরই বেলা সাড়ে ১২টা থেকে বন্ধ হয়ে যায় ডাকঘরের সমস্ত কাজ। কর্মচারীরা বাইরে আতঙ্কে বেরিয়ে আসেন। পোস্টমাস্টার জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ ইমেলটি আসে।
রঘুনাথগঞ্জ মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক


মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ মুখ্য ডাকঘরে এল বোমা হামলার ইমেল। তারপরই বেলা সাড়ে ১২টা থেকে বন্ধ হয়ে যায় ডাকঘরের সমস্ত কাজ। কর্মচারীরা বাইরে আতঙ্কে বেরিয়ে আসেন। পোস্টমাস্টার জানান, বেলা সাড়ে ১১টা নাগাদ ইমেলটি আসে। পরে ডাক বিভাগের মুর্শিদাবাদ ডিভিশন থেকে ফোন আসে। এরপরই অফিস বন্ধ করে দেওয়া হয়। যেহেতু এই ডাকঘরে পাসপোর্ট অফিস রয়েছে সেই কারণেই মেলটি পাঠানো হয়েছে বলে ইমেলে জানানো হয়েছে। ডাকঘরের কর্মীরা আপাতত বাইরেই অপেক্ষা করছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande