রানাঘাটের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক
নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): রানাঘাটের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। তারপরেই ডাকঘর খালি করে দেওয়া হয়। আতঙ্কে কর্মীরা। বৃহস্পতিবার দুপুর নাগাদ বোমা থাকার ইমেল পাঠানো হয়। ইমেল পাওয়ার পর ডাকঘরের কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় রানাঘাট
রানাঘাটের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক


নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): রানাঘাটের মুখ্য ডাকঘরে বোমাতঙ্ক। তারপরেই ডাকঘর খালি করে দেওয়া হয়। আতঙ্কে কর্মীরা। বৃহস্পতিবার দুপুর নাগাদ বোমা থাকার ইমেল পাঠানো হয়। ইমেল পাওয়ার পর ডাকঘরের কর্মীরা তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় রানাঘাট থানায়। এ দিন ব্যস্ততম সময়ে ব্যাহত হয় ডাক বিভাগের পরিষেবা। ডাক বিভাগের পুরুষ ও মহিলা কর্মীরা ডাকঘরের বাইরে আতঙ্কে দাঁড়িয়ে থাকেন।

উল্লেখ্য, রাজ্যে গত কয়েক দিনে বিভিন্ন জেলা আদালতে বোমাতঙ্কের খবর মিলেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande