বহরমপুরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমাতঙ্ক
মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জেলা আদালতের পরে এ বার পাসপোর্ট পরিষেবা কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তল্লাশি শুরু করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রাধিকানগরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এসে পুল
বহরমপুরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে বোমাতঙ্ক


মুর্শিদাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জেলা আদালতের পরে এ বার পাসপোর্ট পরিষেবা কেন্দ্র বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তল্লাশি শুরু করল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রাধিকানগরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এসে পুলিশ তল্লাশি শুরু করে। পাসপোর্ট পরিষেবা কেন্দ্র থেকে সেখানকার কর্মী ও সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানা গেছে। অফিস বন্ধ রেখে তল্লাশি করছে পুলিশ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande