বোমাতঙ্ক ছড়াল ঘাটাল ডাকঘরে
পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ডাকঘরে। বৃহস্পতিবার বেলায় একটি ইমেল পৌঁছয় ডাকঘরে। ফোনও আসে পোস্টমাস্টারের কাছে। জানানো হয়, পাসপোর্ট অফিসের ভেতর বোমা রাখার কথা। তার পরেই খালি করে দেওয়া হয় ডাকঘ
বোমাতঙ্ক ছড়াল ঘাটাল ডাকঘরে


পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্ক ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ডাকঘরে। বৃহস্পতিবার বেলায় একটি ইমেল পৌঁছয় ডাকঘরে। ফোনও আসে পোস্টমাস্টারের কাছে। জানানো হয়, পাসপোর্ট অফিসের ভেতর বোমা রাখার কথা। তার পরেই খালি করে দেওয়া হয় ডাকঘর চত্বর। ডাকঘর থেকে বেরিয়ে যান আধিকারিক ও কর্মীরা। সরিয়ে দেওয়া হয় গ্রাহকদেরও। খবর পেয়ে পৌছয় ঘাটাল থানার পুলিশ। ডাকঘরের এক আধিকারিক বলেন, নিরাপত্তার স্বার্থে ডাকঘর খালি করে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande