
পূর্ব বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইমেলে বোমা থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব বর্ধমানের কাটোয়া ডাকঘরে। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ একটি ইমেল করে জানানো হয়, ওই কার্যালয়ে বোমা রয়েছে। সেটি যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। অফিসের দরজা বন্ধ করে রাস্তায় বেরিয়ে আসেন। গ্রাহকদেরও বার করে দেওয়া হয়। পৌঁছয় পুলিশ।
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের মুখ্য ডাকঘর ও হাওড়া, কলকাতার একাধিক ডাকঘরেও একই সময়ে বোমার খবর জানিয়ে ইমেল এসেছে বলে জানা গিয়েছে। দু’দিন আগে জেলার একাধিক আদালতে বোমা আছে বলে ইমেল গিয়েছিল রাজ্যের নানা জায়গায়। আসানসোল পাসপোর্ট অফিসেও ইমেলে বোমাতঙ্কের হুমকি আসে। আসানসোল প্রধান ডাকঘরেই রয়েছে এই পাসপোর্ট অফিস। মেল আসার পরেই পাসপোর্ট অফিস খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। চলছে তল্লাশি অভিযান।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ