তমলুক প্রধান ডাকঘরে বোমা হামলার হুমকি ফোন
পূর্ব মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলা আদালত সংলগ্ন তমলুকের প্রধান ডাকঘরে। বৃহস্পতিবার বেলা ১২টার কিছু আগে ডাকঘরের এক আধিকারিকের কাছে ফোন আসে বেলা যে, ১২টা থেকে বেলা ২টোর মধ্যে বিস্ফোরণ হবে। ওই হুমকি ফোনের পরেই ড
তমলুক প্রধান ডাকঘরে বোমা হামলার হুমকি ফোন


পূর্ব মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বোমাতঙ্ক ছড়াল পূর্ব মেদিনীপুর জেলা আদালত সংলগ্ন তমলুকের প্রধান ডাকঘরে। বৃহস্পতিবার বেলা ১২টার কিছু আগে ডাকঘরের এক আধিকারিকের কাছে ফোন আসে বেলা যে, ১২টা থেকে বেলা ২টোর মধ্যে বিস্ফোরণ হবে। ওই হুমকি ফোনের পরেই ডাকঘরের ওই আধিকারিক পুলিশকে বিষয়টি জানান। ডাকঘরের কর্মী ও গ্রাহকদের বেরিয়ে যাওয়ার জন্য বলেন ডাকঘর কর্তৃপক্ষ। দ্রুত ডাকঘরের ভিতরে থাকা গ্রাহক ও কর্মীরা বেরিয়ে আসেন। খবর পেয়ে তমলুক থানার পুলিশ আসে। ওই হুমকি ফোনের পর ডাকঘরের কাজ বন্ধ রয়েছে আপাতত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande