রায়বরেলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গাড়ির ধাক্কা, মৃত ৩
রায়বরেলি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের রায়বরেলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ফতেহপুর মোলিয়ার কাছে ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্র
রায়বরেলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে গাড়ির ধাক্কা, মৃত ৩


রায়বরেলি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর প্রদেশের রায়বরেলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে ফতেহপুর মোলিয়ার কাছে ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় তিন ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃতদের নাম ধনঞ্জয় সিং (৩২), তিনি জগৎপুর থানা এলাকার দৌলতপুরের বাসিন্দা। আশুতোষ (৩৫),আলিগঞ্জ দিগওয়ার বাসিন্দা। সন্দীপ (৩৫), পরিহারি গ্রামের বাসিন্দা। বুধবার সন্ধ্যায় গাড়িতে করে তিনজন রায়বরেলি শহরে গিয়েছিলেন। কাজ শেষ করে তাঁরা রাতে জগৎপুরে ফিরছিলেন। ফতেহপুর মোলিয়ার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা লাগে। গাছে ধাক্কার ফলে গাড়িটি খাদে পড়ে যায় এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । সেখানে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande