
বীরভূম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বীরভূম জেলার রামপুরহাট ও শ্রীনিকেতন পাসপোর্ট সেবাকেন্দ্রে বিস্ফোরক রাখার হুমকি দিয়ে ইমেল এল বৃহস্পতিবার। দু'টি পাসপোর্ট সেবাকেন্দ্রই ডাকঘরে অবস্থিত। সূত্রের খবর, ইমেলে জানানো হয়েছে, দুপুরে পাসপোর্ট সেবাকেন্দ্রে রাখা আরডিএক্স-এর বিস্ফোরণ হবে। ইমেল পাওয়ার পরে দুই কার্যালয়ের কর্মীদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়৷ হুমকি ইমেল আসার পরে শ্রীনিকেতন ডাকঘরের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে, অফিসের দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন আধিকারিকেরা। গ্রাহকেরা বাইরেই অপেক্ষা করেন এদিন। আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যেও। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়।
এদিকে, রামপুরহাটের ডাকঘরে পুলিশ বাহিনী পৌঁছয়। বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়। খতিয়ে দেখছেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ