বাদুড়িয়ায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে নর্দমায় মেয়াদোত্তীর্ণ ওষুধের স্তূপ
উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি নর্দমায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারণ মানুষকে প্রয়োজনীয় ওষুধ ন
মেয়াদ উত্তীর্ণ ওষুধ


উত্তর ২৪ পরগনা, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- বাদুড়িয়ার মাসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পাশে একটি নর্দমায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাস্থ্যকেন্দ্র থেকে সাধারণ মানুষকে প্রয়োজনীয় ওষুধ না দিয়ে সেগুলি মজুত করে রাখা হয়েছিল। পরে মেয়াদ শেষ হয়ে গেলে সেই ওষুধ খোলা জায়গায় ফেলে দেওয়া হয়েছে।এলাকার মানুষের আশঙ্কা, নর্দমায় পড়ে থাকা ওই ওষুধ থেকে দূষণ ছড়াতে পারে এবং শিশুদের জন্যও তা বিপজ্জনক হতে পারে। স্থানীয়রা জানান, আশপাশে বাচ্চারা খেলাধুলো করে। তারা অসাবধানতাবশত ওই ওষুধের সংস্পর্শে এলে বড়সড় ক্ষতি হতে পারে।এছাড়াও, স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত চিকিৎসা পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এখানে প্রায়ই কোনও ডাক্তার উপস্থিত থাকেন না। কেউ এলে রোগী দেখলেও পর্যাপ্ত ওষুধ দেওয়া হয় না।বৃহস্পতিবার এই বিষয়ে বাদুড়িয়ার বিএমওএইচ জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তবে দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি স্বীকার করেন, চিকিৎসকের অভাবের কারণে স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত ডাক্তার রাখা সম্ভব হচ্ছে না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande