আড়ংঘাটায় তোলা না দেওয়ায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ
নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- তোলা না পেয়ে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল নদিয়ার আড়ংঘাটায়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।বৃহস্পতিবার অভিযো
আড়ংঘাটায় তোলা না দেওয়ায় মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে পুলিশ


নদিয়া, ২৬ ফেব্রুয়ারি (হি. স.):- তোলা না পেয়ে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল নদিয়ার আড়ংঘাটায়। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।বৃহস্পতিবার অভিযোগকারী মহিলা দাবি করেন, তিনি একাই বাড়িতে থাকেন। কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁর কাছে তোলা দাবি করেন। তিনি সেই দাবি মানতে অস্বীকার করলে অভিযুক্তরা বাড়িতে গিয়ে তাঁকে মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, শ্লীলতাহানিও করা হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তিনি আতঙ্কের মধ্যে আছেন।ঘটনার পর ওই মহিলা ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande