দুমকায় কন্টেনার ও ট্রাকের সংঘর্ষ; নিহত ১,আহত ১
দুমকা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার রাতে রিং রোডের মুফাসসিল থানার অন্তর্গত এলাকার এএন কলেজের কাছে ঘটনাটি ঘটেছে। কন্টেনার ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর ভাবে আহত হয়েছে। বৃহস্পতি
দুমকায় কন্টেনার ও ট্রাকের সংঘর্ষ; নিহত ১,আহত ১


দুমকা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডের দুমকা জেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার রাতে রিং রোডের মুফাসসিল থানার অন্তর্গত এলাকার এএন কলেজের কাছে ঘটনাটি ঘটেছে। কন্টেনার ও ট্রাকের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে, আরেকজন গুরুতর ভাবে আহত হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম উমেশ কুমার। তিনি বাঁকা জেলার সুইয়া থানা এলাকার ডোনা পাথরের বাসিন্দা। আহত ট্রাক চালকের নাম সন্তোষ কুমার যাদব (৩০)। তিনি বিহারের বাঁকা জেলার বেলহার থানা এলাকার কৈলাস পাহাড়ির বাসিন্দা। বুধবার রাতে রিং রোডের মুফাসসিল থানা এলাকার এএন কলেজের কাছে ঘটনাটি ঘটে। একটি লাইটার-বোঝাই কন্টেনার এবং নুড়ি বোঝাই ট্রাকের সংঘর্ষের পর আগুন লেগে যায়। এই ঘটনায় ট্রাকের চালক আগুনে পুড়ে মারা যায়, অন্যদিকে চালক গুরুতর আহত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহত চালককে হাসপাতালে পাঠায় । পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande